'বাজার থেকে একটি কিনেছে জসিম উদ্দিন চিশতি ছাগল' বাক্যটিতে কোন গুনের অভাব রয়েছে?
A আকাঙ্ক্ষা
B আসক্তি
C আসত্তি
D যোগ্যতা
Solution
Correct Answer: Option C
- একটি আদর্শ বাক্যের তিনটি বৈশিষ্ট্য বা গুণ বা লক্ষণ থাকা আবশ্যক। যথা: আকাঙ্ক্ষা, আসত্তি ও যোগ্যতা। আসত্তি: বাক্যের অর্থসংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদ বিন্যাসই আসত্তি। মনোভাব প্রকাশের জন্য বাক্যে শব্দগুলো এমনভাবে পরপর সাজাতে হবে যাতে মনোভাব প্রকাশ বাধাগ্রস্ত না হয়।
-যেমন: 'বাজার থেকে একটি কিনেছে জসিম উদ্দিন চিশতি ছাগল' এখানে পদগুলোর সঠিকভাবে সন্নিবেশ না হওয়ায় বাক্যের অন্তনির্হিত ভাবটি যথাযথভাবে প্রকাশিত হয়নি। সুতরাং এ বাক্যে আসত্তির অভাব রয়েছে। -আসত্তি সম্পন্ন বাক্যটি হবে- জসিম উদ্দিন চিশতি বাজার থেকে একটি ছাগল কিনেছে।
অ্যাপ/ওয়েবসাইটে রুটিনভিত্তিক নিয়মিত লাইভ পরীক্ষা হচ্ছে।
কোর্স নামঃ
প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ প্রস্তুতি (২য় ব্যাচ)
টপিকসঃ
প্রধান শিক্ষক ফুল মডেল টেস্ট – ১৮ • বাংলা: ২৫ • ইংরেজি: ২৫ • গণিত: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান: ২০ • সাধারণ জ্ঞান: (বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি ও আইসিটি)-২০